Dhaka ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সেনবাগে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প: দিনভর চলল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অপমানে মুখ লুকাচ্ছে ভুক্তভোগী পরিবার; সেনবাগে স্কুলছাত্রকে মারধরের ভিডিও টিকটকে ভাইরাল বাহুবলের মিরপুর বালিকা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে অসুস্থ ৪০ শিক্ষার্থী, হাসপাতালে ছুটে গেলেন এমপি লাভলু সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল টাঙ্গাইল নাগরপুরে স্কুল টিউবয়েলের পানি খেয়ে ৩১’জন শিক্ষার্থী হাসপাতালে সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রাজ,সাধারণ সম্পাদক সোহেল সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মহড়া রক্তাক্ত সড়কে ঝরল আরও এক নামহীন প্রাণ, নিথর দেহের পাশে আসেনি কোনো স্বজন কাদামাখা ভাঙাচোরা সড়কে সিমেন্টবোঝাই লরি আটকে ৭ ঘণ্টার দুর্ভোগ, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

সেনবাগে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প: দিনভর চলল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

জনকল্যাণমূলক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নোয়াখালীর সেনবাগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘ওয়ালটন প্লাজা’। বুধবার (২৪ জুন) সেনবাগ রাস্তার মাথার নাহার কমপ্লেক্সের ২য় তলায় অবস্থিত ওয়ালটন প্লাজা কার্যালয়ে এই ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় জনসাধারণের উপচে পড়া ভিড় ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

​সারাদেশের ন্যায় সেনবাগেও একযোগে এই কর্মসূচি পালিত হয়েছে। ওয়ালটন প্লাজার ম্যানেজার অভিজিৎ বণিক জানান, “বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজায় একযোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। ওয়ালটনের সুরক্ষা নীতির আওতায় স্থানীয় অংশীদার হিসেবে সেনবাগ রাস্তার মাথার কাতার সেন্টারের ‘সুরক্ষা ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস সেন্টার’ আমাদের এই মহতী কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করছে।”

আরও পড়ুনঃ  টাঙ্গাইল নাগরপুরে স্কুল টিউবয়েলের পানি খেয়ে ৩১'জন শিক্ষার্থী হাসপাতালে

​ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন প্রখ্যাত মেডিসিন, ডায়াবেটোলজিস্ট ও চর্ম-এলার্জি রোগ বিশেষজ্ঞ ডা. দেবাংশু ভৌমিক মিঠুন [এমবিবিএস (সিইউ), সিসিডি (বারডেম)]। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করেন।

​শুধু পরামর্শই নয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওয়ালটন প্লাজার পক্ষ থেকে রোগীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও ওষুধ পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই দারুণ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেবাগ্রহীতারা।

আরও পড়ুনঃ  রক্তাক্ত সড়কে ঝরল আরও এক নামহীন প্রাণ, নিথর দেহের পাশে আসেনি কোনো স্বজন

​মেডিকেল ক্যাম্পের পাশাপাশি গ্রাহক সুবিধার কথা উল্লেখ করে ম্যানেজার অভিজিৎ বণিক আরও জানান, ওয়ালটন প্লাজা থেকে ক্রেতারা তাদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী ফ্রিজ, টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ, ইজি বাইকসহ সব ধরনের আধুনিক ইলেকট্রনিক্স পণ্য নগদ মূল্যের পাশাপাশি অত্যন্ত সহজ কিস্তিতে ক্রয় করতে পারছেন।

আরও পড়ুনঃ  সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রাজ,সাধারণ সম্পাদক সোহেল

​তিনি সেনবাগের স্থানীয় ক্রেতা ও সাধারণ জনগণকে নাহার কমপ্লেক্সের ২য় তলায় অবস্থিত ওয়ালটন প্লাজা পরিদর্শনের আমন্ত্রণ জানান। এছাড়াও পণ্য ও সেবাসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগের নম্বরগুলো হলো: ০১৬০৮-৯৮৭২১৩ এবং ০১৬০৮-৯৮৭২১৪।

স্থানীয় সচেতন মহল ও সেবাগ্রহীতাদের মতে, ওয়ালটন প্লাজার এই ধরনের মানবিক ও জনসেবামূলক কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয়। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) থেকে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের উপকারে এসেছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমুখী ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :
জনপ্রিয় পোস্ট

সেনবাগে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প: দিনভর চলল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

সেনবাগে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প: দিনভর চলল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আপডেটের সময়: ১০:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

জনকল্যাণমূলক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নোয়াখালীর সেনবাগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘ওয়ালটন প্লাজা’। বুধবার (২৪ জুন) সেনবাগ রাস্তার মাথার নাহার কমপ্লেক্সের ২য় তলায় অবস্থিত ওয়ালটন প্লাজা কার্যালয়ে এই ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় জনসাধারণের উপচে পড়া ভিড় ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

​সারাদেশের ন্যায় সেনবাগেও একযোগে এই কর্মসূচি পালিত হয়েছে। ওয়ালটন প্লাজার ম্যানেজার অভিজিৎ বণিক জানান, “বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজায় একযোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। ওয়ালটনের সুরক্ষা নীতির আওতায় স্থানীয় অংশীদার হিসেবে সেনবাগ রাস্তার মাথার কাতার সেন্টারের ‘সুরক্ষা ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস সেন্টার’ আমাদের এই মহতী কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করছে।”

আরও পড়ুনঃ  সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রাজ,সাধারণ সম্পাদক সোহেল

​ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন প্রখ্যাত মেডিসিন, ডায়াবেটোলজিস্ট ও চর্ম-এলার্জি রোগ বিশেষজ্ঞ ডা. দেবাংশু ভৌমিক মিঠুন [এমবিবিএস (সিইউ), সিসিডি (বারডেম)]। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করেন।

​শুধু পরামর্শই নয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওয়ালটন প্লাজার পক্ষ থেকে রোগীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও ওষুধ পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই দারুণ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেবাগ্রহীতারা।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে অসুস্থ ৪০ শিক্ষার্থী, হাসপাতালে ছুটে গেলেন এমপি লাভলু

​মেডিকেল ক্যাম্পের পাশাপাশি গ্রাহক সুবিধার কথা উল্লেখ করে ম্যানেজার অভিজিৎ বণিক আরও জানান, ওয়ালটন প্লাজা থেকে ক্রেতারা তাদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী ফ্রিজ, টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ, ইজি বাইকসহ সব ধরনের আধুনিক ইলেকট্রনিক্স পণ্য নগদ মূল্যের পাশাপাশি অত্যন্ত সহজ কিস্তিতে ক্রয় করতে পারছেন।

আরও পড়ুনঃ  অপমানে মুখ লুকাচ্ছে ভুক্তভোগী পরিবার; সেনবাগে স্কুলছাত্রকে মারধরের ভিডিও টিকটকে ভাইরাল