Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

সেনবাগে সড়ক দুর্ঘটনা: দুই সহোদরসহ প্রাণ গেল ৩ তরুণের, এলাকায় শোকের ছায়া

নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ি সড়কে এক ভয়াবহ ও মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই সহোদর ভাইসহ মোট ৩ জন নিহত হয়েছেন। আজ রাত আনুমানিক ৮টার দিকে সেনবাগ উপজেলার ০২ নং কেশারপাড় ইউনিয়নের মুন্সির দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত দুই ভাই হলেন— উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ডমুরুয়া গ্রামের ভূঁইয়া বাড়ির সিএনজি চালক আলাউদ্দিন (অলন) মিয়ার দুই ছেলে। নিহত অপর তরুণও একই বাড়ির বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই বাড়ির তিন তরুণের এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রাত আনুমানিক ৮টার দিকে তিন আরোহী নিয়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল সেনবাগ-সোনাইমুড়ি সড়কের কেশারপাড়ের মুন্সির দোকান এলাকা অতিক্রম করছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়।

​ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই সহোদর ভাই মারা যান। এ সময় তাদের সাথে থাকা অপর তরুণ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রামে পাঠানো হয়। তবে চট্টগ্রাম নেওয়ার পথেই তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার মূল আসামি গ্রেফতার করেছে এসআরবি

​একই বাড়ির তিন তরুণের এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুর খবর ডমুরুয়া গ্রামে পৌঁছালে সেখানে এক করুণ পরিস্থিতির সৃষ্টি হয়। সন্তানহারা পিতা আলাউদ্দিন মিয়া ও পরিবারের সদস্যদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়-স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

​দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

সেনবাগে সড়ক দুর্ঘটনা: দুই সহোদরসহ প্রাণ গেল ৩ তরুণের, এলাকায় শোকের ছায়া

আপডেটের সময়: ১১:০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ি সড়কে এক ভয়াবহ ও মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই সহোদর ভাইসহ মোট ৩ জন নিহত হয়েছেন। আজ রাত আনুমানিক ৮টার দিকে সেনবাগ উপজেলার ০২ নং কেশারপাড় ইউনিয়নের মুন্সির দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত দুই ভাই হলেন— উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ডমুরুয়া গ্রামের ভূঁইয়া বাড়ির সিএনজি চালক আলাউদ্দিন (অলন) মিয়ার দুই ছেলে। নিহত অপর তরুণও একই বাড়ির বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই বাড়ির তিন তরুণের এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে।

আরও পড়ুনঃ  বিজ (BEES)-এর সিঙ্গারবিল বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রাত আনুমানিক ৮টার দিকে তিন আরোহী নিয়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল সেনবাগ-সোনাইমুড়ি সড়কের কেশারপাড়ের মুন্সির দোকান এলাকা অতিক্রম করছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়।

​ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই সহোদর ভাই মারা যান। এ সময় তাদের সাথে থাকা অপর তরুণ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রামে পাঠানো হয়। তবে চট্টগ্রাম নেওয়ার পথেই তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

​একই বাড়ির তিন তরুণের এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুর খবর ডমুরুয়া গ্রামে পৌঁছালে সেখানে এক করুণ পরিস্থিতির সৃষ্টি হয়। সন্তানহারা পিতা আলাউদ্দিন মিয়া ও পরিবারের সদস্যদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়-স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫