Dhaka ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বীজবাগ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার কালীগঞ্জে আর্থিক সহায়তা ও বিনামূল্যে জিআর খাদ্যশস্য বিতরণ শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত ২ বাহুবলে মুমূর্ষু অবস্থায় মায়া হরিণ উদ্ধার রাজারহাটে মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত বাবা-ছেলে শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চালক নিহত বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু কিশোরগঞ্জ কুলিয়ারচরে এক বছর পর চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে রাজনৈতিক গিরগিটি’ বিতর্ক: সেনবাগের আমির হোসেনকে নিয়ে আলোচনা তুঙ্গে

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বীজবাগ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশি বিশেষ অভিযানে বীজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমিরুল মোমেনীন কারণ (৫০)-কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ জুন ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বীজবাগ গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে সেনবাগ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সেনবাগ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে আমিরুল মোমেনীনের নিজ বাড়ি ঘেরাও করে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে কঠোর নিরাপত্তায় সেনবাগ থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি থানা হেফাজত (হাজতখানা)-এ রয়েছেন।

আরও পড়ুনঃ  বাহুবলে মুমূর্ষু অবস্থায় মায়া হরিণ উদ্ধার

বীজবাগ ইউনিয়নে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির শীর্ষ নেতৃত্বে থাকা এই প্রভাবশালী নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের মাঝে এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

আরও পড়ুনঃ  দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

আমিরুল মোমেনীনকে ঠিক কোন সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে সেনবাগ থানার দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষ করে আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুনঃ  বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

থানা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বীজবাগ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বীজবাগ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

আপডেটের সময়: ০১:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশি বিশেষ অভিযানে বীজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমিরুল মোমেনীন কারণ (৫০)-কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ জুন ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বীজবাগ গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে সেনবাগ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সেনবাগ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে আমিরুল মোমেনীনের নিজ বাড়ি ঘেরাও করে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে কঠোর নিরাপত্তায় সেনবাগ থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি থানা হেফাজত (হাজতখানা)-এ রয়েছেন।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে আর্থিক সহায়তা ও বিনামূল্যে জিআর খাদ্যশস্য বিতরণ

বীজবাগ ইউনিয়নে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির শীর্ষ নেতৃত্বে থাকা এই প্রভাবশালী নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের মাঝে এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

আরও পড়ুনঃ  বাহুবলে মুমূর্ষু অবস্থায় মায়া হরিণ উদ্ধার

আমিরুল মোমেনীনকে ঠিক কোন সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে সেনবাগ থানার দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষ করে আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জ কুলিয়ারচরে এক বছর পর চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২