Dhaka ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খিরাতলা-কাঞ্চনপুর গরু বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিশাল গরু, ছাগল ও মহিষের হাটের শুভ উদ্বোধন শ্রীমঙ্গলে অটোরিকশা-মাইক্রোবাস চালকদের সংঘর্ষে রণক্ষেত্র, ভোগান্তিতে যাত্রীরা শ্রীমঙ্গলে পুলিশের ঝটিকা অভিযান: আন্তঃবিভাগীয় দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার নাগরপুরে ভূমি সেবা মেলা: কুইজ প্রতিযোগিতাও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  ১জন প্রতিযোগীর মধ্যে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, হোসেন আল মনসুর ভূমি সংক্রান্ত সেবা সহজ করতে কালীগঞ্জে ভূমি সেবা মেলার উদ্বোধন পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলার ঘটনায় আটক ১ শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় অভিযান: নারী মাদক কারবারি গ্রেফতার, সহযোগী পলাতক বরগুনায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৭ জন প্রাথমিকভাবে মনোনীত সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমানে মাদকদ্রব্য আটক

খিরাতলা-কাঞ্চনপুর গরু বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিশাল গরু, ছাগল ও মহিষের হাটের শুভ উদ্বোধন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা-কাঞ্চনপুর মার্কেট সংলগ্ন মাঠে দুই গ্রামের বাসিন্দাদের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এক বিশাল গরু, ছাগল ও মহিষের হাট। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ হাটের শুভ উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন এই পশুর হাট চলবে। হাটটি সম্পূর্ণ দালালমুক্ত পরিবেশে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ক্রেতা ও বিক্রেতারা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন। স্থানীয়ভাবে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ  সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে বালাকোট সম্মেলন অনুষ্ঠিত

হাটে আগতদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বৃষ্টি কিংবা বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে পুরো বাজার এলাকায় বিশাল ডেকোরেটর প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। ফলে প্রতিকূল আবহাওয়াতেও ক্রেতা-বিক্রেতাদের কেনাবেচায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন বাজার কর্তৃপক্ষ।

এছাড়াও পুরো হাটজুড়ে রাখা হয়েছে নিরাপদ, পরিচ্ছন্ন ও উৎসবমুখর পরিবেশ।

দূর-দূরান্ত থেকে আগত ক্রেতা ও বিক্রেতাদের যাতায়াত সহজ করতে রাখা হয়েছে স্বল্প খরচে পরিবহন সুবিধা সহ থাকা খাওয়ার সু ব্যবস্থা । আয়োজকদের আশা, জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের উপজেলা থেকে বিপুল সংখ্যক মানুষ এই হাটে অংশ নেবেন।

আরও পড়ুনঃ  বিএনপি সরকারের প্রত্যাশা-প্রাপ্তির আলোচনা সভায় বিশেষ অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক এর সরব উপস্থিতি

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইখতিয়ার উদ্দিন ইকতার, ৭নং সিংগারবিল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম ভূঁইয়া, বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সদস্য হাজী মোঃ কামাল হোসেন, মোঃ আসাদুল হক শিপন।

মোঃ ধনু মিয়া, মোহাম্মদ আবু হানজাল সরদার, মোঃ কামাল মিয়া সরদার, মোঃ হারুনুর রশিদ মেম্বার, মোঃ নাসির মেম্বার, মাওলানা কারী জাহিদুল ইসলাম, খিরাতলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদসহ দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিংগারবিল ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে ‘হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা’র নতুন কমিটি গঠন

বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল ক্রেতা ও বিক্রেতাকে খিরাতলা-কাঞ্চনপুর মার্কেট সংলগ্ন এই বৃহৎ গরু, ছাগল ও মহিষের হাটে উপস্থিত থেকে সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে কেনাবেচা সম্পন্ন করার আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

খিরাতলা-কাঞ্চনপুর গরু বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিশাল গরু, ছাগল ও মহিষের হাটের শুভ উদ্বোধন

খিরাতলা-কাঞ্চনপুর গরু বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিশাল গরু, ছাগল ও মহিষের হাটের শুভ উদ্বোধন

আপডেটের সময়: ১১:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা-কাঞ্চনপুর মার্কেট সংলগ্ন মাঠে দুই গ্রামের বাসিন্দাদের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এক বিশাল গরু, ছাগল ও মহিষের হাট। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ হাটের শুভ উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন এই পশুর হাট চলবে। হাটটি সম্পূর্ণ দালালমুক্ত পরিবেশে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ক্রেতা ও বিক্রেতারা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন। স্থানীয়ভাবে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় অভিযান: নারী মাদক কারবারি গ্রেফতার, সহযোগী পলাতক

হাটে আগতদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বৃষ্টি কিংবা বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে পুরো বাজার এলাকায় বিশাল ডেকোরেটর প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। ফলে প্রতিকূল আবহাওয়াতেও ক্রেতা-বিক্রেতাদের কেনাবেচায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন বাজার কর্তৃপক্ষ।

এছাড়াও পুরো হাটজুড়ে রাখা হয়েছে নিরাপদ, পরিচ্ছন্ন ও উৎসবমুখর পরিবেশ।

দূর-দূরান্ত থেকে আগত ক্রেতা ও বিক্রেতাদের যাতায়াত সহজ করতে রাখা হয়েছে স্বল্প খরচে পরিবহন সুবিধা সহ থাকা খাওয়ার সু ব্যবস্থা । আয়োজকদের আশা, জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের উপজেলা থেকে বিপুল সংখ্যক মানুষ এই হাটে অংশ নেবেন।

আরও পড়ুনঃ  পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলার ঘটনায় আটক ১

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইখতিয়ার উদ্দিন ইকতার, ৭নং সিংগারবিল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম ভূঁইয়া, বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সদস্য হাজী মোঃ কামাল হোসেন, মোঃ আসাদুল হক শিপন।

মোঃ ধনু মিয়া, মোহাম্মদ আবু হানজাল সরদার, মোঃ কামাল মিয়া সরদার, মোঃ হারুনুর রশিদ মেম্বার, মোঃ নাসির মেম্বার, মাওলানা কারী জাহিদুল ইসলাম, খিরাতলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদসহ দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিংগারবিল ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা।

আরও পড়ুনঃ  আসন্ন সিংগারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ  মনিরুজ্জামান ভুইয়া মিন্টুর নির্বাচনী প্রস্তুতি সভা