Dhaka ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

বাগদিয়ে বিলে গরু ছেড়ে শত শত মণ ধান নষ্টের অভিযোগ, দিশেহারা কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর বাগদিয়ে বিল এলাকায় গরু ছেড়ে কৃষকের ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। কৃষকদের দাবি, দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে ফলানো ফসল মুহূর্তেই নষ্ট হয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন।

এবিষয়ে উপজেলার শ্রীপুর গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বিজয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সম্প্রতি বাগদিয়ে বিল এলাকায় তার প্রায় ৫০০ মণ ধান শুকানোর জন্য রাখা ছিল। এ সময় অভিযুক্ত মোঃ আলন মিয়ার ১২টি গরু ধানের উপর ছেড়ে দিলে প্রথমে প্রায় ১০০ মণ এবং পরে আরও প্রায় ৫০ মণ ধান নষ্ট হয়।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ভুক্তভোগী কৃষক সিরাজুল ইসলাম বলেন, “একজন কৃষকের কাছে ফসলই সবকিছু। বছরের পর বছর কষ্ট করে যে ধান ফলাই, তা যদি এভাবে নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের বেঁচে থাকার পথ কোথায়? শুধু আমার নয়, বিলের অনেক কৃষকই এমন ক্ষতির শিকার হচ্ছেন।”

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

স্থানীয় কৃষকদের ভাষ্য, অসচেতনভাবে গরু ছেড়ে দেওয়ার কারণে প্রায়ই কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে কৃষকদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বাড়ছে।

স্থানীয় সচেতন মহল বলছেন, কৃষকের ফসলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের প্রভাবশালী ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। অন্যথায় কৃষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বাড়বে।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

অন্যদিকে এই বিষয়টি নিয়ে সংবাদ কর্মীরা অভিযুক্ত মোঃ আলন মিয়ার কাছে জানতে চাইলে তিনি ক্ষতিগ্রস্ত বিষয়টি অস্বীকার করে বলেন, যে আমি দীর্ঘদিন যাবত গবাদি পশুগুলো লালন পালন করে আসছি, আমার জানামতে আমার গরু কারো ধানের জমিনের ক্ষতি করেনি বলে তিনি দুঃখ প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

বাগদিয়ে বিলে গরু ছেড়ে শত শত মণ ধান নষ্টের অভিযোগ, দিশেহারা কৃষকরা

আপডেটের সময়: ১০:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর বাগদিয়ে বিল এলাকায় গরু ছেড়ে কৃষকের ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। কৃষকদের দাবি, দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে ফলানো ফসল মুহূর্তেই নষ্ট হয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন।

এবিষয়ে উপজেলার শ্রীপুর গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বিজয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সম্প্রতি বাগদিয়ে বিল এলাকায় তার প্রায় ৫০০ মণ ধান শুকানোর জন্য রাখা ছিল। এ সময় অভিযুক্ত মোঃ আলন মিয়ার ১২টি গরু ধানের উপর ছেড়ে দিলে প্রথমে প্রায় ১০০ মণ এবং পরে আরও প্রায় ৫০ মণ ধান নষ্ট হয়।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ভুক্তভোগী কৃষক সিরাজুল ইসলাম বলেন, “একজন কৃষকের কাছে ফসলই সবকিছু। বছরের পর বছর কষ্ট করে যে ধান ফলাই, তা যদি এভাবে নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের বেঁচে থাকার পথ কোথায়? শুধু আমার নয়, বিলের অনেক কৃষকই এমন ক্ষতির শিকার হচ্ছেন।”

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

স্থানীয় কৃষকদের ভাষ্য, অসচেতনভাবে গরু ছেড়ে দেওয়ার কারণে প্রায়ই কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে কৃষকদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বাড়ছে।

স্থানীয় সচেতন মহল বলছেন, কৃষকের ফসলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের প্রভাবশালী ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। অন্যথায় কৃষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বাড়বে।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১