Dhaka 8:22 am, Friday, 23 January 2026

মুরাদনগরে তাহেরীর আগমনকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

মুরাদনগরে আলোচিত ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুইগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন- নিজাম উদ্দিন(৩০), ইয়াসিন(৩৫), রুবেল মাঝি(২৫), মনির হোসেন(৩৫), জুয়েল(২৪), আল-আমিন, রহমান শিকদার, কাজল খান, ফাহিম শিকদার, ডালিম সরকার। এ বিষয়ে মুরাদনগর থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে উভয়পক্ষ।

স্থানীয়রা জানান, মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরুজ ফকির বাড়ীতে আগামী ২১শে ফেব্রুয়ারী শুক্রবার মাহফিলে গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার আগমন প্রতিহত করতে এলাকার আলেম সমাজ ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। শুক্রবার জুমার নামাজের পর আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে আমপাল পূর্বপাড়া ডালিমের বাড়ীর সামনে আসার পর সুরুজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালায়। এসময় মিছিলকারীরাও পাল্টা হামলা করে। এঘটনায় উভয় পক্ষের অন্তত ১০জন আহত হন।
মিছিলকারী একজন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করেই সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা করে। আমাদের অনেককে আহত করে। আমরা এর বিচার চাই।

মাহফিলের আয়োজকরা বলেন, ‘মিছিল নিয়ে মাজার ভেঙ্গে দিতে আসছে এমন খবরে নারী পুরুষরা বাঁধা দেয়। এসময় তাদের হামলায় আমাদের কয়েকজন আহত হন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগরপুরে ইসলামী আন্দোলনের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত 

মুরাদনগরে তাহেরীর আগমনকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

Update Time : 03:45:58 pm, Saturday, 15 February 2025