
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা, স্বাস্থ্য সেবা কেন্দ্র ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারী-২৫) সকাল ১০ টায় উপজেলার চকদড়ি খড়িতলা প্রাথমিক বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব কালিগঞ্জের কৃতি সন্তান ড. শেখ আব্দুর রশীদ।
বক্তব্যে তিনি বলেন দুর্নীতি ও সুশাসন নিশ্চিতে আমি কাজ করতে চাই। তৃণমূল পর্যায়ে প্রশাসনের কর্তা ব্যাক্তিদের সেবার মনোভাবে নিয়ে কাজ করতে হবে। এই জনপদের মানুষ আমি কিন্তু চাকুরির সুবাদে এলাকার বাহিরে থাকতে হয়েছে। তবুও মনটা পড়ে থাকত আমার প্রিয় জন্মভুমিতে। আজ অনেকেই প্রয়াত হয়েছেন যাদেরকে আমি চিনতাম ও জানতাম, অনেকেই বেঁচে আছেন যারা দেশের জন্য বিশেষ অবদান রেখেছেন। মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জজকোর্টের পিপি এ্যাডঃ শেখ আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল বাবু, উপজেল বিএনপির একাংশের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলার ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত কুমার বিশ্বাস। তিনি এর আগে পিতা মাতার কবর জিয়ারত, খড়িতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, গোরস্থান ও কার্পেটিং সড়কের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তা, সাবেক ও বর্তমানের জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সূধীবৃন্দ এবং শতশত সাধারণ জনতা।
এসএম শাহাদাত, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ 


















