
রাজশাহীর বাঘা উপজেলার বিশিষ্ট ছাত্রদল নেতা মোঃ সোহেল রানা সাবেক সাধারণ সম্পাদক—ছাত্রদল, বাঘা সরকারি শাহ্দৌল্লাহ ডিগ্রি কলেজ শাখা,সাবেক সাধারণ সম্পাদক—ছাত্রদল, বাঘা উপজেলা শাখা এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি—ছাত্রদল, রাজশাহী জেলা শাখা।
ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি একাধিক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলার শিকার হয়ে কারাবরণ করেন।
বর্তমানে তিনি দীর্ঘ ১২ বছর যাবৎ কিডনি রোগে ভুগছেন এবং ২০২৪ সালের ১৩ নভেম্বর থেকে নিয়মিতভাবে প্রতি সপ্তাহে দুই দিন করে ডায়ালাইসিস নিচ্ছেন। তিনি ঢাকার সিকেডি হাসপাতাল, শ্যামলী-তে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এই নিপীড়িত ছাত্রদল নেতা তার আশু রোগমুক্তির জন্য বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
তিনি আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে পুনরায় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।
আবুল হাসেম, রাজশাহী জেলা প্রতিনিধিঃ 
















