
মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত মোট ৬০ জন কর্মকর্তা ও কর্মচারীকে আকস্মিক, কঠোর শ্রমসাধ্য ও কর্তব্যপরায়ণ কাজের স্বীকৃতি স্বরূপ প্রত্যেককে ১০,০০০/- (দশ হাজার) টাকা করে সম্মানী প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্বশীলতা, দক্ষতা এবং আন্তরিকতার সঙ্গে কর্মস্থলে দায়িত্ব পালনের কারণে এ সম্মানী প্রদান করা হয়। মাঠপর্যায়ের এই কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠাপূর্ণ কর্মতৎপরতা প্রশাসনের কার্যক্রমে গতি এনেছে এবং জনসেবার মান বাড়াতে সহায়ক হয়েছে বলে কর্তৃপক্ষ মনে করছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় “এই সম্মানী শুধুমাত্র অর্থনৈতিক পুরস্কার নয়, এটি একটি অনুপ্রেরণা। মাঠ প্রশাসনের কর্মকর্তারা যেন আরও দায়িত্বশীল ও জনসেবামুখী হয়ে ওঠেন—এই লক্ষ্যেই এমন উদ্যোগ।”
তারা আরও বলেন, ভবিষ্যতেও রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, কর্মক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা বজায় রাখা এবং সেবাগ্রহীতাদের প্রতি সদাচরণের মধ্য দিয়ে দ্রুত সেবা পৌঁছে দেওয়ার জন্য এমন পদক্ষেপ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এই উদ্যোগ মাঠ প্রশাসনে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শেখ শুক্কুর,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ 


















