
রাজশাহী জেলার বাঘা থানা পুলিশের মাদক উদ্ধার টীম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী এবং একজন সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
গত ০৬ জুলাই (রবিবার)গড়গড়ি ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়:
১। মোঃ মনসুর আলী (৫০), পিতা- মৃত ইযাকুব আলী, সাং- সুলতানপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহী। তাকে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
একই অভিযানে ওয়ারেন্ট তামিল পার্টি সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী
২। মোঃ আজিজুল (৪২), পিতা- মোঃ ইনসান, সাং- বাজুবাঘা, নতুনপাড়া, থানা- বাঘা, জেলা- রাজশাহীকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর অদ্য ০৭ জুলাই (সোমবার) তারিখে বিধি মোতাবেক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আবুল হাসেম, রাজশাহী জেলা প্রতিনিধিঃ 
















