
০৬ ই জুলাই ১০ই মহররম রোজ রবিবার, উকিল বাড়ি রোডস্থ, শ্রীমঙ্গল উপজেলা তালামীয কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়জনে পবিত্র আশুরা উপলক্ষে মীলাদ ও দোয়া মাহফিল।
উক্ত মীলাদ ও দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি মোঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন ইমন এর সঞ্চালনায়, প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা মোঃ আবুল কাশেম সাহেব, উনার বক্তব্য উনি বলেন আরবি সনের প্রথম মাস মহররম। এ মাসের ১০ তারিখ আশুরা। আশুরা বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন। পাপ মুক্তির বার্তা নিয়ে আসে আশুরা।
এই দিনের রোজা রমজানের পর সর্বাধিক ফজিলতপূর্ণ রোজা। আগে এই রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পর তা এখন নফল। তবে ফজিলতের দিক থেকে এই রোজা অনেক গুরুত্বপূর্ণ।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের শহর শাখার সাংগঠনিক সম্পাদক ইমাদ হাসান, সামাউন ইসলাম,আশিক,সৌদি প্রবাসী মোঃ রমজান, হেলাল,তারেখ সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী প্রমুখ । পরবর্তীতে মীলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
মোঃ শাহাবউদ্দীন, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ 
















