Dhaka 12:22 am, Saturday, 17 January 2026

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭ আসামি কে বন্দী থেকে মুক্তি

রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭ বন্দীকে মুক্তি দিয়েছে সরকার। কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী সাজা মওকুফ করে সোমবার (রাত ৮টার দিকে) তাদের মুক্তি দেওয়া হয়। তারা ৯ মাস ১৬ দিন থেকে সর্বোচ্চ ২ বছর ৮ মাস ১৪ দিন পর্যন্ত মেয়াদ কমিয়ে মুক্তি পেয়েছেন।

মুক্তিপ্রাপ্তরা হলেন, নওগাঁ, রাজশাহী ও বগুড়ার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের প্রত্যেকেই হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, প্রস্তাবিত ১২৫ জন বন্দীর মধ্যে যাচাই-বাছাই শেষে ১৩ জনের সাজা মওকুফের সিদ্ধান্ত দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মধ্যে ৪ জন আগেই মুক্তি পেয়েছেন এবং ২ জন অন্য কারাগারে থাকায় সেখানে চিঠি পাঠানো হয়েছে। রাজশাহী থেকে বাকি ৭ জনকে মুক্তি দেওয়া হয়।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন থাকায় স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাকে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পেট্রোল পাম্প কর্মচারী নিহত

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭ আসামি কে বন্দী থেকে মুক্তি

Update Time : 11:32:48 pm, Monday, 30 June 2025