Dhaka 12:39 am, Monday, 8 December 2025

সদরপুরে থানা ভাঙচুর ও মাদক মামলায় পুলিশের অভিযানে ১৩ জন আটক

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ও কৃষ্ণপুর ইউনিয়নে থানা ভাঙচুর, মাদক ও ডাকাতি মামলায় জড়িত সন্দেহে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে সদরপুর থানা পুলিশ। এদের মধ্যে ৫ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

রবিবার (২৯ জুন) দিবাগত গভীর রাতে সদরপুর থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে। সোমবার দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন  মো. রাজিব সর্দার (৩৩), আসাদুজ্জামান সর্দার (৩৪), সজিব তালুকদার (২৪), ওবায়দুর রহমান (৩৮), সবুজ ফকির (৩৪), সাহেব আলী (২৮), কলম প্রামানিক (৪৮), ফারুক বিশ্বাস (৪১), শিবলী বিশ্বাস (৩৬)। তাদের সবার বাড়ি সদরপুর ও কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

সদরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মোতাহার হোসেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক, ডাকাতি ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেছেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান বলেন, “তাদের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ থাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। পুলিশের দায়ের করা মামলার ভিত্তিতে আদালতে সোপর্দ করা হয়েছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সদরপুরে থানা ভাঙচুর ও মাদক মামলায় পুলিশের অভিযানে ১৩ জন আটক

Update Time : 05:55:22 pm, Monday, 30 June 2025