সারা বাংলাদেশের সাথে একযোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি নাগরপুর উপজেলা শাখার আয়োজনে সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স ট্রেনিং বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ঔষধ ব্যবসায়ীরা।
আজ ১৮ নভেম্বর বুধবার সকালে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে নাগরপুর বাজারে মানববন্ধন করেছে স্থানীয় ঔষধ ব্যবসায়ীরা। ঔষধ ব্যবসায়ীরা দাবি করে সি-গ্রেড ফার্মাসিষ্ট কোর্স ট্রেনিং বাতিল করতে হবে। জীবন রক্ষাকারী এ ব্যবসায় দক্ষ অভিজ্ঞদের ব্যবসার পথকে সুগম করতে হবে।
এ সময়ে নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি মো. মতিয়ার রহমান, উপদেষ্টা কালাচাঁদ পোদ্দার, মো. শরিফুল ইসলাম বাবুল সহ সকল ইউনিয়নের ঔষধ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।