Dhaka 1:19 am, Saturday, 17 January 2026

বিজয়নগরে রেলওয়ের পুকুর দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, এক ব্যক্তির কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রেলওয়ের জায়গার একটি পুকুরের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একজনের হাতের কব্জি বিচ্ছিন্নসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকার চানপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত ইদ্রিস মিয়াকে প্রথমে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেলওয়ের মালিকানাধীন একটি পুকুরের লিজ ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে চানপুর গ্রামের ইছাম উদ্দিন ও ইদ্রিস মিয়ার মধ্যে বিরোধ চলছিল। উভয়পক্ষই পুকুরটি নিজেদের লিজ নেওয়া দাবি করে আসছিলেন, যা থেকে এলাকায় দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায়, রবিবার দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রেললাইনের পাশে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনায় ইদ্রিস মিয়ার ছেলে মেহেদী হাসান এবং সমর্থক হুমায়ুন কবির গুরুতর আহত হন। অপরদিকে, প্রতিপক্ষ ইছাম উদ্দিন, তার স্ত্রী পেয়ারা বেগম ও ছেলে আমিনুল ইসলামও আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে গুরুতর আহত ইদ্রিস মিয়াকে ঢাকায় স্থানান্তর করা হয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন,
রেলওয়ের একটি পুকুরের দখল ও লিজ নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একজনের হাতের কব্জি বিচ্ছিন্নসহ ছয়জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পেট্রোল পাম্প কর্মচারী নিহত

বিজয়নগরে রেলওয়ের পুকুর দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, এক ব্যক্তির কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬

Update Time : 09:58:58 pm, Sunday, 22 June 2025