আসন্ন ৭নং রামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আগামী দিনের পথচলা, এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ, সামাজিক সম্প্রীতি ও সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে স্থানীয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত, পরামর্শ ও প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় রামনগর ইউনিয়নের উন্নয়নকে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী নূর মোহাম্মদ টগর বলেন, রামনগর ইউনিয়নের মানুষের সঙ্গে নিয়ে তিনি আগামী দিনের পথচলা এগিয়ে নিতে চান। জনগণের মতামত, পরামর্শ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের অধিকার ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে রামনগর ইউনিয়নকে একটি সুন্দর, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।”
নূর মোহাম্মদ টগর আরও বলেন, “ঐক্যই আমাদের শক্তি, জনকল্যাণই আমাদের লক্ষ্য এবং মানুষের ভালোবাসাই আমাদের পথচলার প্রেরণা।”
এ সময় তিনি রামনগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন। মহান আল্লাহ যেন আগামীর পথচলা সহজ ও কল্যাণময় করেন এবং মানুষের পাশে থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার তৌফিক দান করেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণ ও মতামতের মধ্য দিয়ে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।