সাবেক মার্কিন রাস্ট্রদুত এবং CARE Bangladesh-এর Senior Strategic Adviser Earl R. Miller গত ৮ ও ৯ অক্টোবর ২০২৬ তারিখ Women Lead in Emergencies (WLiE) Project-এর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন। এই সফরে তাঁর সঙ্গে ছিলেন CARE Bangladesh-এর Women and Youth Program Unit-এর প্রতিনিধিগণ। উল্লেখ্য, CARE Bangladesh-এর কারিগরি সহায়তায় এবং ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি AFD - Agence Française de Développement এর অর্থায়নে JAGO NARI এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
উপকূলীয় অঞ্চলে দুর্যোগের মুখোমুখি হয়েও নারীরা কীভাবে নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিচ্ছেন, অগ্রাধিকার ঠিক করছেন এবং সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন—দুই দিনের এই সফরে তিনি তা সরাসরি প্রত্যক্ষ করেন। WLiE নারী দল, কমিউনিটি লিডার, জাগোনারীর কর্মী ও বোর্ড সদস্যদের সাথে আলোচনায় উঠে আসে স্থানীয় নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার বাস্তবচিত্র।
মাঠ পর্যায়ে এসে নারী দলের উদ্দীপনা সরাসরি প্রত্যক্ষ করা এবং উৎসাহ দেওয়ার জন্য Ambassador Earl R. Miller (retd.) এবং CARE Bangladesh টিমকে জাগোনারীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
জাগোনারী বিশ্বাস করে - নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বে গড়ে উঠুবে আরও দুর্যোগ-সহনশীল ও শক্তিশালী ভবিষ্যৎ!