
জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সভা ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় জেলা জাকের পার্টির কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি পিরোজপুর জেলা সভাপতি আব্দুল কুদ্দুস শেখ।
সভায় মিশন প্রধান হিসেবে বক্তব্য দেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ফয়েজ-উল-বারী। যুগ্ম মিশন প্রধান হিসেবে বক্তব্য দেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট বরিশাল বিভাগীয় সভাপতি মো. মিলন হোসেন।
এ ছাড়া মিশন সদস্য হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন বাবু ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।
জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক রবিউল শিকদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রফ্রন্টের সভাপতি ফরহাদ আহমেদ সিয়াম।
সভায় পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা শাখার ছাত্রফ্রন্টের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পিরোজপুর জেলা ছাত্রফ্রন্টের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৭ উপলক্ষে প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।