
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বৈরী আবহাওয়া অতি বৃষ্টির কারণে উপজেলার কোথাও কুরবানীর পশুর হাট জমে উঠছে না।
এতে করে হতাশায় রয়েছেন ক্রেতা ও বিক্রেতাগণ, মৌসুমী বৃষ্টি কারণে আরো দুই এক দিন আবহাওয়ার তথ্য অনুযায়ী বৃষ্টি থাকবে। উপজেলার বড় পশুরহাট আগামীকাল বীরগাঁও ইউনিয়নের ২২ মোজায়।
ওই এলাকার কোরবানির পশু বিক্রেতা এবং বাজার পরিচালনাকারীদের সাথে যোগাযোগ করে জানা যায় সকলেই বৃষ্টিকে পশুর হাটের বড় বাধা হিসেবে দেখছেন
যদি আগামীকালও আবহাওয়া এরকম থাকে তাহলে চরম ভোগান্তিতে পড়বে নবীনগর উপজেলার কোরবানি পশু ক্রয় বিক্রয়কারী সকলেই। তাই সকলেই এ বিষয়টি নিয়ে চিন্তিত এবং মহান আল্লাহর কাছে বৈরী আবহাওয়াকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন। একজন সাংবাদিক কর্মী হিসেবে আমরাও এই প্রত্যাশা করি আবহাওয়ার প্রতিকূলতা আল্লাহপাক পবিত্র কোরবানির ওসিলায় মানুষের অনুকূলে ফিরিয়ে দিবেন।
হুমায়ূন কবীর, নবীনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধিঃ 
















