গাজীপুরের কালীগঞ্জে বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বালীগাঁও প্রিমিয়ার লীগ (বিপিএল) সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে ইয়াংস্টারকে হারিয়ে জয় পেয়েছে এটাকটাইটান। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে বালীগাঁও এমএসএম (ফারুক সাহেবের ইটভাটা) মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ নাজমুল গনি লাবলু। সভাপতিত্ব করেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারী, গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন। ম্যাচের উদ্বোধন করেন বালীগাঁও জয়দেব বাড়ি দুর্গা মন্দিরের সভাপতি স্বর্ণ কমল দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইপ্রবাসী মো. মামুন মিয়া ও কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বালীগাঁও মধ্যপাড়া বিপিএল ম্যানেজমেন্ট কমিটির আয়োজনে টুর্নামেন্টটির ব্যবস্থাপনায় ছিলেন মনোয়ার, মামুন, সুমন, ফরহাদ, দীপু, রিকন, মনির, আরিফ, হাবিবুল্লাহ, জুলহাস, রেজাউল ও সাফায়াত।