পবিত্র কুরআনের হাফেজদের ঐক্য, সংহতি ও দ্বীনি খেদমতকে আরও বেগবান করার লক্ষ্যে ‘হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’ শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটি নবায়ন।
এই কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাহেব, সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা মাসুদুর রহমান সাহেব, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা ইমরান হোসাইন সাহেব।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সাংগঠনিক সম্পাদক মুফতি মামুনুর রশীদ সাহেব, প্রচার সম্পাদক হাফেজ ক্বারী দেলোয়ার হোসেন ছাদেক সাহেব, অর্থ সম্পাদক হাফেজ জিহাদুল ইসালম সাহেব, শিক্ষা সম্পাদক হাফেজ তৈয়বুর রহমান সাহেব, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা কাওসার আহমদ সাহেব, সহ- সাধারণ সম্পাদক হাফেজ আবিদুর রহমান সাহেব, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জামিল আহমদ সাহেব।
নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে বিভিন্ন মহল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। একইসাথে তারা যেন ইখলাস, আমানতদারিতা ও নিষ্ঠার সাথে কুরআনের খেদমত এবং হাফেজদের কল্যাণে ভূমিকা রাখতে পারেন, সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।