প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৬, ৭:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৬, ৩:৪৭ পি.এম
শ্রীমঙ্গলে পারাবত এক্সপ্রেসের ধাক্কায় নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
আজ সকালে সাতগাঁও বাজারে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে ওই নারী এসেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, তিনি পার্শ্ববর্তী লইয়ারকুল গ্রামের বাসিন্দা হতে পারেন। রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
ই পেপার