
রাজবাড়ী গোয়ালন্দে গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলায় আওয়ামী যুবলীগ ০১ জন নেতা কে গ্রেফতার করেছে পুলিশ। গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সুত্রে জানা গেছে, উক্ত থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ সংগীয় ফোর্স সহ গোয়ালন্দঘাট থানার, এফআইআর নং-১০, তারিখ-১০ ডিসেম্বর, ২০২৪; ধারা- 143/ 147/148/323/325/307/114/34 The Penal Code, 1860; তৎসহ 3/6 The Explosive Substances Act, 1908 এর আসামি গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আতিয়ার রহমান (৪২) কে গ্রেফতার করে। গ্রেফতার কৃত যুবলীগ নেতা, গোয়ালন্দ পৌর ৯ নং ওয়ার্ড ইবাদুল্লা মিস্ত্রি পাড়া পিতা- মোহাম্মদ আলী শেখ,, মাতা-মৃত সাইরুন নেছার ছেলে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন ১৯/০৫/২৫ সোমবার রাত ২১.৩০ ঘটিকায় গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ পৌরসভাস্থ ১ নং জুড়ান মোল্লার পাড়া এলাকার তোরাই মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।
শেখ আব্দুর রাজ্জাক, রাজবাড়ী জেলা প্রতিনিধি ঃ 

















