বরগুনা জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশ লাইন এ মিলনায়তন ছাউনিতে সাংবাদিকদের সাথে জেলা পুলিশ সুপারের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং এ পুলিশ সুপার জনাব কুদরত-ই- খুদা বলেন, বরগুনা জেলায় বিভিন্ন অপরাধ দমন, চুরি- ডাকাতি প্রতিরোধ কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, জননিরপত্তা নিশ্চিতকরণ, এবং মাদক বিরোধী অভিযানে বরগুনা জেলা পুলিশ দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। গত ১৮ আগস্ট ২০২৬ বিকাল তিন ঘটিকায় বরগুনা জেলার তালতলী উপজেলা বিএনপি'র দুই গ্রুপের নেতাকর্মীরা একই স্থানে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। উক্ত সমাবেশকে কেন্দ্র করে তালতলী উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক গ্রুপ এবং তালতলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাবুবুল আলম মামুন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হওয়ার আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে তালতলী থানা এলাকায় বরগুনা জেলা পুলিশের একাধিক টিম মোতায়েন করা হয়।
এই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় উক্ত সমাবেশ কে কেন্দ্র করে বরগুনা জেলার বাহির থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ বহিরাগত সন্ত্রাসীরা এলাকায় প্রবেশ করেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কুদরত -ই - খুদা পিপিএম (সেবা) এর সার্বিক নির্দেশনায় এবং স্থানীয় জনগণের তথ্য ও সহায়তায় গত ১৯ আগস্ট ২০২৬ বিকেল ৪ ঘটিকায় বরগুনা জেলার তালতলী থানাধীন গাবতলী গ্রামের রিয়াজ কাজীর মালিকানাধীন একটি বাসায় পুলিশ অভিযান পরিচালনা করে। উক্ত বাসার ভাড়াটিয়া লিমনের হেফাজতে থাকা একটি খাটের তোষকের নিচে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি সহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এ সময় বাসায় অবস্থানরত পাঁচজন কে ডাকাত সন্দেহে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা হয়েছে। আটককৃতরা হলেন ১. লিমন (২৮), পিতা :লিটন সিকদার সাং আাংগারপাড়া, তালতলী, জেলা : বরগুনা, ২. অনিক মজুমদার (২৫), পিতা: সঞ্জয় মজুমদার, সাং চাকা মাইয়া, থানা: কলাপাড়া, জেলা: পটুয়াখালী, ৩. মোঃ জামাল (২৭), পিতা: মোঃ শাহ আলম, সাং কেওড়াবুনিয়া, থানা: বরগুনা সদর , জেলা: বরগুনা, ৪. জিহাদ (৩৫) পিতা: আনোয়ার খান, সাং কাঠালতলী, থানাঃ লোহাগড়া, জেলা : নড়াইল, ৫. হৃদয় (২৪) পিতা: মুসলেম মোল্লা, সাং আমড়াঝুড়ি, থানা: বরগুনা সদর, জেলা : বরগুনা জেলার তালতলী থেকে একটি চায়না পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি সহ পাঁচ জন গ্রেপ্তার
মেজবাহ মাসুম, বরগুনা প্রতিনিধি
বরগুনা জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশ লাইন এ মিলনায়তন ছাউনিতে সাংবাদিকদের সাথে জেলা পুলিশ সুপারের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং এ পুলিশ সুপার জনাব কুদরত-ই- খুদা বলেন, বরগুনা জেলায় বিভিন্ন অপরাধ দমন, চুরি- ডাকাতি প্রতিরোধ কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, জননিরপত্তা নিশ্চিতকরণ, এবং মাদক বিরোধী অভিযানে বরগুনা জেলা পুলিশ দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। গত ১৮ আগস্ট ২০২৬ বিকাল তিন ঘটিকায় বরগুনা জেলার তালতলী উপজেলা বিএনপি'র দুই গ্রুপের নেতাকর্মীরা একই স্থানে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। উক্ত সমাবেশকে কেন্দ্র করে তালতলী উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক গ্রুপ এবং তালতলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাবুবুল আলম মামুন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হওয়ার আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে তালতলী থানা এলাকায় বরগুনা জেলা পুলিশের একাধিক টিম মোতায়েন করা হয়।
এই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় উক্ত সমাবেশ কে কেন্দ্র করে বরগুনা জেলার বাহির থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ বহিরাগত সন্ত্রাসীরা এলাকায় প্রবেশ করেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কুদরত -ই - খুদা পিপিএম (সেবা) এর সার্বিক নির্দেশনায় এবং স্থানীয় জনগণের তথ্য ও সহায়তায় গত ১৯ আগস্ট ২০২৬ বিকেল ৪ ঘটিকায় বরগুনা জেলার তালতলী থানাধীন গাবতলী গ্রামের রিয়াজ কাজীর মালিকানাধীন একটি বাসায় পুলিশ অভিযান পরিচালনা করে। উক্ত বাসার ভাড়াটিয়া লিমনের হেফাজতে থাকা একটি খাটের তোষকের নিচে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি সহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এ সময় বাসায় অবস্থানরত পাঁচজন কে ডাকাত সন্দেহে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা হয়েছে। আটককৃতরা হলেন ১. লিমন (২৮), পিতা :লিটন সিকদার সাং আাংগারপাড়া, তালতলী, জেলা : বরগুনা, ২. অনিক মজুমদার (২৫), পিতা: সঞ্জয় মজুমদার, সাং চাকা মাইয়া, থানা: কলাপাড়া, জেলা: পটুয়াখালী, ৩. মোঃ জামাল (২৭), পিতা: মোঃ শাহ আলম, সাং কেওড়াবুনিয়া, থানা: বরগুনা সদর , জেলা: বরগুনা, ৪. জিহাদ (৩৫) পিতা: আনোয়ার খান, সাং কাঠালতলী, থানাঃ লোহাগড়া, জেলা : নড়াইল, ৫. হৃদয় (২৪) পিতা: মুসলেম মোল্লা, সাং আমড়াঝুড়ি, থানা: বরগুনা সদর, জেলা : বরগুনা । এসময় উপস্থিত ছিলেন পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।