Dhaka 3:59 pm, Monday, 8 December 2025

জামিন নিতে এসে কারাগারে আওয়ামী লীগের ২ নেতা

জয়পুরহাটের ক্ষেতলালে জামিন নিতে এসে কারাগারে গেলেন ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২ নেতা।

মঙ্গলবার (২২ মে) দুপুরে জয়পুরহাট আদালতে হাজিরা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলা মামলার জামিন চাইলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মজিবুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শামীম (৩৬) ও মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী রতন।

জয়পুরহাট জজ আদালতের প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহিনুর রহমান বলেন, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী রতন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী বিশাল, মেহেদী হত্যা ও ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।

তিনি জানান, তারা আগেই হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার তারা জয়পুরহাট আদালতে হা‌জির হয়ে আবার জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

জামিন নিতে এসে কারাগারে আওয়ামী লীগের ২ নেতা

Update Time : 04:37:58 pm, Tuesday, 13 May 2025