
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নে ২০২৪-২৫ এর অর্থ বছরের অনাবাদি প্রতিত্ত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পোস্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় সিংগারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে, ২০ জন কৃষক,কৃষানীকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জিয়াউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তমা রায় তমা,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নূরে আলম, অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন সিঙ্গারবিল ইউনিয়নের কর্মরত উপসহকারী কৃষি অফিসার মোঃ হাদিউল ইসলাম ভূঁইয়া,,আরো উপস্থিত ছিলেন, রুহুল আমিন খান, উপ-সহকারী কৃষি অফিসার সফিউল আলম সুজন প্রমুখ।
এ সময় কৃষি অফিসার জিয়াউল ইসলাম,সিংগারবিল ব্লকের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষজনক মনোভাব পোষণ করেন। এবং কৃষি ও কৃষক এর উন্নয়নে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এছাড়া উপস্থিত জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক কৃষাণী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোঃ শামীম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ 


















