
গাজীপুরের পূবাইলে গণপিটুনির পর গাজীপুর কারাগারে ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত গাজীপুর মহানগর শাখা।আজ (৩০ এপ্রিল, টঙ্গীতে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে সংগঠনটি।মিছিলে নেতৃত্ব দেন মাওলানা মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সহ আহলে সুন্নত ওয়াল জামাতের বিপুল সংখ্যক আলেম ওলামা।
এ সময় বক্তারা অভিযোগ করেন যে, ইমাম রইস উদ্দিনকে পরিকল্পিতভাবে মিথ্যা নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উল্লেখ্য, গত ২৭ এপ্রিল (রবিবার) পুবাইলের ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকায় বলাৎকারের অভিযোগ এনে স্থানীয় জনতা হায়দরাবাদ আখলাছ জামে মসজিদের ইমাম রইস উদ্দিনকে মারধর করে পূবাইল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তীতে পুলিশ তাকে কারাগারে প্রেরণ করে, যেখানে তার মৃত্যু হয়। মাওলানা মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীর বজ্রকণ্ঠে ইমাম রইস উদ্দিনের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড আখ্যায়িত করে
তাহেরী বলেন, “ইমাম রইস উদ্দিনকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এবং ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে।তিনি অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার মূলহোতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।এই ঘটনায় বিভিন্ন মহল থেকে সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে।
রবিউল আলমঃ 
















