
অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুই মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ঢাকায় আদালতে আত্মসমর্পণ করেছেন। তিনি এসব মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর দাবিতে বিক্ষোভ মিছিল ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করেন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। অ্যাডভোকেট শেখ শাকিল আহমেদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ ৫ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।
এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন।
প্রতিবাদে ডিমলা উপজেলা বিএনপি’সহ সকল অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বক্তারা বলেন,ফেসিষ্ট হাসিনার মিথ্যা মামলা, আওয়ামীলীগেরর রোষানলের কারনে ৩ বারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবার মামলা হামলায় জর্জরিত ছিল, এখন আছে তার বাস্তব প্রমান খালেদা জিয়ার সুযোগ্য ভাগ্নে,নীলফামারী-১ আসনের সাবেক সাংসদ সদস্য, ডোমার -ডিমলার ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিননের জামিন আবেদন না মন্জুর করেছেন বিচারক আদালত, তুহিনের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে,মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ডিমলা উপজেলার বিএনপির,অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল করে।
মোঃমফিজুল ইসলাম,বিশেষ প্রতিনিধি: 


















