Dhaka 1:37 am, Saturday, 17 January 2026

আখাউড়ায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএসফ’র গুলিতে মোঃ আসাদুল ইসলাম-(২৮) এক বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এই ঘটনা ঘটে।

আহত আসাদুল ইসলাম ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার একটি বে-সরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১ টার দিকে ইটনা সীমান্তে তিন রাউন্ড গুলি করে বিএসএফ। এতে আসাদুল আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান জানান, ভারত সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। ওই ব্যক্তি নদী পার হওয়ার সময় গুলি করে বিএসএফ। আহত ব্যক্তির কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি বিএসএফ’র সাথেও যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় বিকেল সাড়ে ৫ টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পেট্রোল পাম্প কর্মচারী নিহত

আখাউড়ায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত

Update Time : 08:02:29 pm, Friday, 25 April 2025