ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার,এবং বিজয়নগর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে নতুন কমিটির আত্মপ্রকাশ ও অভিষেক অনুষ্ঠান, দোয়া মাহফিল এবং অসহায় পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেল ৪টায় বিজয়নগর উপজেলার মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে এক উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিক অভিষেকের পাশাপাশি হরষপুর ইউনিয়নের দুই প্রয়াত প্রবাসীর পরিবার এবং একজন অসুস্থ রোগীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক, ব্রাজিলপ্রবাসী মো. খায়রুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল মিয়া এবং মো. মঞ্জিল খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য গিয়াস উদ্দিন মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জাকির হোসেন শাহাআলম মোল্লা, বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাষ্টু সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মানিক সরকার, শাহজাহান মাস্টার, আব্দুল মান্নান, অলিউর রহমানসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের সংগঠনের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের কল্যাণ এবং মানবিক সেবামূলক কার্যক্রমে বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের মানবিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ৩৪৪ জন। উপজেলার ১০টি ইউনিয়নের যেকোনো প্রবাসী এই সংগঠনের সদস্য হতে পারবেন এবং সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিপদগ্রস্ত ও অসহায় প্রবাসী এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে প্রায় ১৭ থেকে ১৮ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে।
আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছেন।
অনুষ্ঠান সফল করতে দেশে অক্লান্ত পরিশ্রম করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান, সাবেক উপদেষ্টা জহিরুল ইসলাম, উপদেষ্টা জজ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়া, প্রচার সম্পাদক ওসমান গনি এবং সহ-আইনবিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদসহ অনেকে।
এছাড়া প্রবাস থেকে সার্বিক সমন্বয় ও সহযোগিতা করেন সংগঠনের সভাপতি নুরুল আমিন খান, প্রধান উপদেষ্টা হুমায়ুন মিয়া, সিনিয়র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরু, সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন খোকন, অর্থ সম্পাদক শাহজাহান মিয়া, সিনিয়র উপদেষ্টা রুহুল আমিন, সিনিয়র সাংগঠনিক সম্পাদক জাজ মিয়া পাঠানসহ সংগঠনের অসংখ্য প্রবাসী সদস্য।
সবশেষে সংগঠনের সকল সদস্যের সুস্বাস্থ্য, উত্তরোত্তর সফলতা এবং সংগঠনের প্রয়াত সদস্যসহ সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ার মধ্য দিয়েই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রায়হান মাহামুদ।
অফিস : কুড়িল বিশ্বরোড) বারিধারা, ঢাকা-১২২৯।
ই পেপার