বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের যাদবপুর গ্রামে পারিবারিক কলহ কিংবা মানসিক অবসাদের জেরে ওরনা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল ১১ টার দিকে নিজ বসতঘর থেকে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম শামীম মিয়া (২৬)। সে ওই গ্রামের মৃত ফিরোজ মিয়ার সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে নিহতের চাচা ছুরুক মিয়া ঘরের বাঁশের তীরের সঙ্গে যুবকের মরদেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দিলে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রতন লাল দেব ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তার স্ত্রীর সাথে ঝগড়া ঝাঁটি ও স্ত্রী বাড়িতে না থাকায় অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রায়হান মাহামুদ।
অফিস : কুড়িল বিশ্বরোড) বারিধারা, ঢাকা-১২২৯।
ই পেপার