
মানুষ মানুষের জন্যে,তাই সমাজের পিছিয়ে পরা মানুষ গুলোকে সমাজের সামনে তুলে ধরা,ই,আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা গ্রামের পূর্ব পাড়া,আকমত আলী বাড়ীর মোঃ সাচ্চু মিয়া, দীর্ঘদিন যাবত টাকার অভাবে চিকিৎসা হীনতায় ভুগছেন। এই পর্যন্ত তাহার নিজস্ব অর্থ এবং বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতায় মাধ্যমে চিকিৎসা চালিয়ে এসেছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন মোঃ সাচ্চু মিয়া। তিনি পেশায় একজন দিনমজুর, অসুস্থ হওয়ার পর থেকে, তার উপার্জনের আর কোন উৎস নেই। স্ত্রী ছয় মাস যাবত অসুস্থতায় ভুগছেন,এবং তিনি নিজেই দুইবার স্টক করেছেন। তাই দুই ছেলে এক কন্যা সন্তানকে নিয়ে, খুবই কষ্টে দিনাতি পার করছেন তিনি।
মোঃ সাচ্চু মিয়ার বর্তমান অবস্থা খুবই করণীয়, না পারছেন নিজ স্ত্রীর এবং নিজের চিকিৎসা করাতে, না পারছেন সংসারের ছোট ছেলে মেয়েদের মুখে এক মুঠো খাবার সংগ্রহ করতে,,না পারছেন ছেলেমেয়েদেরকে লেখাপড়া করাতে,অসুস্থ সাচ্চু মিয়া বলেন, আমি কখনো ভাবতেও পারিনি, আপনাদের মাঝে আমার সাহায্য সহযোগিতা চাইতে হবে,,ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আপনাদের মাঝে আমার রোগ মুক্তির জন্যে সাহায্যও সহযোগিতা কামনা করছি,,দেশ এবং প্রবাসে যারা রয়েছেন তাদের সকলের কাছে আমি এবং আমার পরিবারের প্রাণ বাঁচাতে, দোয়া ও সাহায্য কামনা করছি। আপনারা চাইলে আমি এবং আমার স্ত্রীকে চিকিৎসার ব্যবস্থা করে সুস্থ্য করতে ,ও আমার পরিবারকে বাঁচাতে পারেন। মোঃ সাচ্চু মিয়াকে উন্নত চিকিৎসা করতে জরুরীভাবে ঢাকা নিয়ে যেতে হবে। ডাক্তার বলেছে ইমারজেন্সি তাকে উন্নত চিকিৎসা না করা হলে,,তাকে বাঁচানো সম্ভব হবে না,,তাই তার উন্নত চিকিৎসার জন্য, আরো তিন থেকে সারে তিন লক্ষ টাকার প্রয়োজন। মোঃ সাচ্চু মিয়ার স্ত্রী বলেন আমাকে যদি আপনারা বাঁচাতে না পারেন,তাতে আমার কোন দুঃখ নেই,,আমার একটাই দাবি অন্ততপক্ষে আপনারা আমার স্বামীকে বাঁচান। আমার স্বামী বাঁচলে পুরো পরিবার বাঁচবে। তাই সকল দেশ এবং প্রবাসী যারা রয়েছেন, সকলের কাছে,আমার অনুরোধ আপনারা আমার স্বামীকে বাঁচান।
মোঃ শামীম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ 


















