Dhaka 12:49 am, Saturday, 17 January 2026

ক্রিম আপা গ্রেফতার

সন্তানদের দিয়ে ভিডিও বানিয়ে টাকা আয়ের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) আশুলিয়া থানায় দায়ের করা মামলার ভিত্তিতে বৃহস্পতিবার সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, শারমিন শিলা একজন বিউটিশিয়ান ও কনটেন্ট ক্রিয়েটর। ‘ক্রিম আপা’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পরিচিত, যিনি মূলত বিউটি ক্রিম তৈরি ও বিক্রির কাজ করেন। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তিনি ছেলে ও মেয়েকে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে পোস্ট দেন। গত ৩ মার্চ তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় শারমিন তার মেয়েকে জোর করে মুখে খাবার দিচ্ছেন। মেয়েটি খেতে না  চাইলে এক হাতে মুখে চাপ দিয়ে, অন্য হাতে কেক জাতীয় খাবার মুখে ঢোকাচ্ছেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

এজাহারে আরও বলা হয়, শারমিন শিলা মাতৃসুলভ আচরণ না করে সন্তানদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করছেন, যা তাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এমন আচরণ শিশু আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

‘ক্রিম আপা বিউটি পার্লার’-এর মালিক শারমিন নিয়মিত ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। তার ভিডিওতে প্রায়ই মেয়েকে দেখা যায় ভীত-সন্ত্রস্ত অবস্থায়। কোনো সময় চুপচাপ, আবার কখনো অস্বাভাবিকভাবে কাঁদতে দেখা যায় শিশুটিকে।

শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘একাই একশো’ গত ৬ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে শারমিনের বিরুদ্ধে স্মারকলিপি দেয়। পরে জেলা প্রশাসন তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পেট্রোল পাম্প কর্মচারী নিহত

ক্রিম আপা গ্রেফতার

Update Time : 09:41:05 pm, Thursday, 10 April 2025