Dhaka 12:35 am, Saturday, 17 January 2026

গাজাবাসীর মাগফেরাত কামনায় দেশব্যাপী জাকের পার্টির দোয়া মাহফিল

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে শাহাদাত বরণকারী নিরীহ জনগণের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল ৭ এপ্রিল, সোমবার দেশব্যাপী বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করতে যাচ্ছে জাকের পার্টি।

জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলটির উদ্যোগে রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি জেলা, উপজেলা, ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হবে।

জাকের পার্টি মনে করে, গাজার মানুষের ওপর চলমান বর্বরতা বিশ্বমানবতার বিরুদ্ধে একটি ভয়াবহ অপরাধ। তাদের প্রতি সহমর্মিতা ও দোয়ার মাধ্যমে জাতিকে আরও মানবিক ও সচেতন করা জরুরি।

সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ এলাকায় দোয়া মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জাকের পার্টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পেট্রোল পাম্প কর্মচারী নিহত

গাজাবাসীর মাগফেরাত কামনায় দেশব্যাপী জাকের পার্টির দোয়া মাহফিল

Update Time : 07:20:21 pm, Sunday, 6 April 2025