
ব্রাহ্মণবাড়িয়ায় মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচশত অসহায় ও গরীব মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া।
মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাতের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া গরীব ও অসহায় মানুষের হাতে ঈদসামগ্রী তুলে দেন।
ঈদসামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি পোলাওয়ের চাউল, ১ কেজি মুসুর ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই।
উল্লেখ্য মজিদ-নাহার ফাউন্ডেশন দীর্ঘ ১৪ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও গরীব মানুষের কল্যাণে কাজ করছে। তারা প্রতি বছরই অসহায় মানুষের মধ্যে রিকসা, সেলাই মেশিন, শীতবস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে।
শহরের কালাইশ্রী পাড়ার বাসিন্দা, প্রবাসী মনির হোসেন হিটু তার বাবা-মায়ের নামে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করে এর মাধ্যমে গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছে।
মোঃ শামীম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ 


















