
নারী শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও বিচারের দাবিতে আজ ১৬ মার্চ, রবিবার, বেলা ১১ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সনাক-টিআইবির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আছিয়া হত্যা, বরগুনায় কিশোরী ধর্ষণের মামলা করায় বাবাকে হত্যার বিচারসহ ১১ দফা দাবিতে এ মানববন্ধন করা হয়। একই সঙ্গে বরগুনা জেলা মহিলা পরিষদ ও জাগোনারী এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচীতে আলোচনা করেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি মনির হোসেন কামাল, বরগুনা জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, জাগোনারীর শুক্লা মুখার্জি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান, সনাকের সহ-সভাপতি শামসুউদ্দিন খান, সামাজিক প্রতিরোধ কমিটির আহবায়ক সুখরঞ্জন শীল, বরগুনা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিনা আক্তার, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গৌরাঙ্গ সিকদার শিবু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব রায় ও সমাজসেবক তপন চন্দ্র দাস।
সভায়৷ বক্তারা উল্লেখ করেন বরগুনায় হত্যাকাণ্ডের আগে নিহতের মেয়ে স্কুলে যাওয়ার পথে অপহরণের পর ধর্ষণের শিকার হয়। এমন অভিযোগের ভিত্তিতে ৫ মার্চ বরগুনা সদর থানায় বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ মামলা করেন তিনি। পরে ওই দিন অভিযুক্ত একমাত্র আসামি সৃজীব চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়। এক সপ্তাহ পর মঙ্গলবার (১১ মার্চ) রাতে বরগুনা পৌরসভার কালিবাড়ি এলাকার নিজ বসতবাড়ির পেছনের ঝোপ থেকে স্কুলছাত্রীর বাবার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের স্ত্রী অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করেছেন। এর সুষ্ঠু বিচার এখন সকলের কাম্য।
অপরদিকে মাগুরায় ধষর্নের শীকার আছিয়া মৃত্যুবরন করেন। এদুটি ঘটনা ছাড়াও দেশে নারীর প্রতি সহিংসতার কথা তুলে ধরে মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করা হয়।
মোহাম্মদ মেজবাহ উদ্দিন মাসুমঃ 

















