Dhaka 7:34 am, Friday, 23 January 2026

সুন্দরগঞ্জে কলাগাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে  কলাগাছের নিচে চাপা পড়ে সাজ্জাদ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পূর্ব ছাপড়হাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৪ মার্চ) সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।

নিহত সাজ্জাদ হোসেন একই গ্রামের আনারুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সাজ্জাদ হোসেন তার দাদা বদিউজ্জামানের সঙ্গে বাড়ির পেছনের পুকুরপাড়ে ছিল। এ সময় তার দাদা একটি কলাগাছ কাটছিলেন। হঠাৎ সাজ্জাদ দৌড় দিলে দুর্ঘটনাবশত কলাগাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত সাজ্জাদকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগরপুরে ইসলামী আন্দোলনের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত 

সুন্দরগঞ্জে কলাগাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

Update Time : 03:10:51 pm, Saturday, 15 March 2025